শিরোনাম :
শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

অজিদের ১৭৭ রানের টার্গেট ছুঁড়ে দিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া তখন মাঝারি সংগ্রহ কোনোভাবেই নিরাপদ হতে পারে না। যা নিশ্চিতভাবেই জানা ছিল পাকিস্তানের। এর প্রতিফলন তারা দেখালো ব্যাটিংয়ে নেমে। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত ২০ ওভারে ১৭৬ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে তারা।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল স্কটল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের করা ১৭২ রান। সেটিকে ছাড়িয়ে দুবাইয়ের মাঠে এবারের আসরের সর্বোচ্চ রানের রেকর্ডই গড়ল বাবর আজমের দল।

টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু এনে দেন দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। আর শেষে গিয়ে ঝড় তোলেন ফাখর জামান। শেষ চার ওভারে পাকিস্তান যোগ করেন ৫৪ রান। সবমিলিয়ে তাদের স্কোর গিয়ে দাঁড়ায় ৪ উইকেটে ১৭৬ রানে। ফাইনালে উঠতে অস্ট্রেলিয়ার লক্ষ্য ১৭৭ রান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023