শিরোনাম :
শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

ঢাকা-প্যারিসের মধ্যে আর্থিক সহায়তা ও প্রযুক্তি সহযোগিতার ৩ চুক্তি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

বাংলাদেশ ও ফ্রান্স আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত তিনটি চুক্তি স্বাক্ষর করেছে। দেশটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফর চলাকালে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। দু’টি চুক্তি অনুযায়ী, ফ্রান্স বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে সহায়তা প্রদানে ঢাকাকে ৩৩০ মিলিয়ন ইউরো দেবে। খবর বাসসের।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-র সচিব ফাতিমা ইয়াসমিন বুধবার সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ৩৩০ মিলিয়ন ইউরোর মধ্যে এজেন্সি ফ্রান্স ডেভলোপমেন্ট (এএফডি) মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় আর্থিক সহায়তার জন্য ২০০ মিলিয়ন ইউরো দেবে এবং ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্টের জন্য দেবে ১৩০ মিলিয়ন ইউরো। প্রকল্পটি ইতোমধ্যে চালু করা হয়েছে এবং তা চলছে।

তিনি এই ৩৩০ মিলিয়ন ইউরোর কথা প্রকাশ করে বলেন, এ নিয়ে বাংলাদেশকে এএফডি’র দেয়া মোট সহায়তা ১ বিলিয়ন ইউরো ছাড়ালো। কেননা, এর আগে সংস্থাটি ৮০০ মিলিয়ন ইউরো দিয়েছে। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হচ্ছে এএফডি’র সবচেয়ে বেশি সহায়তা প্রাপ্ত দেশ।

ইআরডি সচিব বলেন, তারা আগামীতে ফ্রান্সের সঙ্গে হোস্ট কান্ট্রি চুক্তি স্বাক্ষর করবে। বিষয়টির আলোচনা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বেসামরিক বিমানপরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন বলেন, বাংলাদেশ বেসামরিক বিমানপরিবহন কর্তৃপক্ষ তাদের কর্মচারিদের জন্য অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণের জন্য সহযোগিতা জোরদারে ফ্রান্সের বেসামরিক বিমানপরিবহন কর্তৃপক্ষের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

তিনি বলেন, তারা বিমান পরিবহন নিরাপত্তাসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে সহায়তা করছে। এতে বাংলাদেশ বেসামরিক বিমানপরিবহন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023