নরসিংদীর রায়পুরায় ইউপি নির্বাচনকে ঘিরে সংঘর্ষ, নিহত ১
স্টাফ রিপোর্টার, ঢাকা
আপডেট সময়
বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে দুই চেয়ারম্যানপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে।