শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

তিন মাস প্রতিদিন ৮ ঘণ্টা বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দর

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১০ নভেম্বর, ২০২১

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণকাজের কারণে আগামী ১০ ডিসেম্বর থেকে ১০ মার্চ পর্যন্ত (তিন মাস) রাত্রিকালীন ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত কার্যকর হবে প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এ সিদ্ধান্তের কথা বুধবার (১০ নভেম্বর) রাতে জানিয়েছেন শাহজালাল বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গ্রুপ ক্যাপ্টেন তৌহিদুল আহসান।

কী কারণে এত দীর্ঘ সময় শাহজালালে প্লেন চলাচল বন্ধ থাকবে জানতে চাইলে তিনি বলেন, বিমানবন্দরের কনস্ট্রাকশন ওয়ার্ক ফর নিউ কানেক্টিং হাইস্পিড ট্যাক্সিওয়ে কার্যক্রমের জন্য রাতের বেলায় ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে প্রতি বছরই নভেম্বর থেকে শীতকালীন ফ্লাইট-সূচি অনুসরণ করা হয়। বিশেষ করে রাত ২টা থেকে সকাল ৮টা-৯টা পর্যন্ত কুয়াশা বেশি পড়ে বলে এ সময়ের ফ্লাইটগুলোর রানওয়ে ‘ভিজিবিলিটি’ (দৃশ্যমানতা) কম থাকে। তখন অবতরণ করতে সমস্যা হলে ফ্লাইটগুলোকে পাশের বিমানবন্দরে পাঠানো হয়। এমনকি ভারতের কলকাতা বিমানবন্দরেও অবতরণ করতে হয় অনেক ফ্লাইটকে। সে হিসেবে নতুন এ সিদ্ধান্ত বিমানবন্দরের স্বাভাবিক কাজে কোনো প্রভাব ফেলবে না

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023