শিরোনাম :
শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

বাংলাদেশকে ৪৮ লাখ টিকা দিচ্ছে সৌদি ও পোল্যান্ড

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১০ নভেম্বর, ২০২১

বাংলাদেশকে প্রায় ৪৮ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিচ্ছে সৌদি আরব ও পোল্যান্ড। মঙ্গলবার (৯ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বুধবার (১০ নভেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পোল্যান্ডের রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে টিকা হস্তান্তর করবেন।

এদিকে আগামী দুই-তিন দিনের মধ্যে সৌদির টিকার চালান বাংলাদেশে এসে পৌঁছাবে বলে জানা গেছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ রিলিফ ফান্ড থেকে ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাচ্ছি আমরা।

তিনি বলেন, পোল্যান্ড বাংলাদেশকে ৩৩ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিচ্ছে। পোল্যান্ডের এসব টিকা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তহবিল থেকে দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023