শিরোনাম :
শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

স্টিভ জোবসের হাতে বানানো সেই কম্পিউটারের মূল্য ৬ লাখ ডলার!

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

৪৫ বছর আগে অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জোবস এবং স্টিভ ওজনিয়াক নিজের হাতে বানানো সেই কম্পিউটার নিলামে উঠবে।

মঙ্গলবার আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আয়োজিত হবে নিলামের অনুষ্ঠান। সেখানে অ্যাপলের সেই কম্পিউটারের দাম উঠতে পারে ছয় লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৪ কোটি টাকা। খবর দ্য গার্ডিয়ানের।

অ্যাপল তখনও প্রযুক্তি দুনিয়ায় মহীরুহ হয়ে ওঠেনি। স্টিভ জোবস এবং স্টিভ ওজনিয়াক নিজের হাতেই অ্যাপল তৈরির চেষ্টা চালান।

একদিক থেকে তাদের তৈরি সেই অ্যাপল-১ এখনকার ম্যাকবুকের ‘দাদার দাদা’। এ রকম প্রায় ২০০ কম্পিউটার সেই সময় বানিয়েছিলেন তারা। তার মধ্যেই একটি উঠতে চলেছে নিলামে।

স্টিভের তৈরি বাকি কম্পিটারগুলো থেকে এটি একটু বিশেষ। কোয়া কাঠের ফ্রেমের মধ্যে রয়েছে ৪৫ বছরের পুরনো এই কম্পিউটার। এই কোয়া কাঠ খুবই মূল্যবান।

কেবল হাওয়াই দ্বীপে পাওয়া যায় এই কাঠ। সেই কাঠের বাক্সের মধ্যে থাকা অ্যাপলের শুরুর দিনের এই কম্পিউটারের নিলাম নিয়ে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023