শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

বিশ্বকাপ সেমিফাইনালের সূচি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১

রোববার দিনের প্রথম ম্যাচের পরই চূড়ান্ত হয়ে গিয়েছিল বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট দলের নাম। তবু তখন ঠিক করা যায়নি সেরা চারের সূচি। কেননা বাকি ছিল সবার আগে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করা পাকিস্তানের শেষ ম্যাচ।

শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের জয়ের পর জানা গেলো সেমিতে কোন দলের প্রতিপক্ষ হচ্ছে কারা। বুধবার (১০ নভেম্বর) হবে আসরের প্রথম সেমিফাইনাল, পরদিন মাঠে গড়াবে দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারণের লড়াই।

সুপার টুয়েলভে গ্রুপ-১ থেকে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড, দ্বিতীয় হয়ে উঠেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে আসরে এখন পর্যন্ত অপরাজিত দল পাকিস্তান হয়েছে গ্রুপ-২’র চ্যাম্পিয়ন। এই গ্রুপের রানারআপ দল নিউজিল্যান্ড।

বুধবার প্রথম সেমিফাইনালে লড়বে গ্রুপ-১’র চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও গ্রুপ-২’র রানারআপ নিউজিল্যান্ড। পরে বৃহস্পতিবার ফাইনালে ওঠার মিশনে নামবে গ্রুপ-২’র চ্যাম্পিয়ন পাকিস্তান ও গ্রুপ-১’র রানারআপ দল অস্ট্রেলিয়া।

দুইটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। প্রথম সেমিফাইনালের ভেন্যু দুবাই, পরেরটি হবে আবুধাবিতে। সেমিফাইনালে জেতা দুই দলকে নিয়ে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ হবে ১৪ নভেম্বর।

একনজরে সেমিফাইনালের সূচি

প্রথম সেমিফাইনাল

১০ নভেম্বর: ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (রাত ৮টা, দুবাই)

দ্বিতীয় সেমিফাইনাল

১১ নভেম্বর: পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (রাত ৮টা, আবুধাবি)

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023