শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

পরিবেশবান্ধব কৃষি-খাদ্য উৎপাদনে ২৫ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১

পৃথিবীকে বাঁচাতে ও পরিবেশ দূষণরোধে ২৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বব্যাংক। মূলত পরিবেশবান্ধব কৃষি উৎপাদন ও খাদ্য পণ্য প্রক্রিয়ায় বিশ্বজুড়ে সংস্থাটি বিশাল এই বিনিয়োগ করবে।

রোববার (৭ নভেম্বর) স্কটল্যান্ডের গ্লাসগোর স্কটিশ ইভেন্ট সেন্টারের গ্রিন জোনে জলবায়ু সম্মেলনে সংস্থাটি এই অঙ্গীকার করে।

মূলত টেকসই ও পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণের জন্য এমন উদ্যোগ।

এছাড়া পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ে এমন কিছু করবে না ১০০টি মেগা কোম্পানি। যেসব কোম্পানি সারা পৃথিবীতে কৃষি পণ্য সরবরাহ করে থাকে।

অঙ্গীকারের মধ্যে রয়েছে- পরিবেশবান্ধব সুপার মার্কেট গড়ে তোলা। ফ্যাশন ব্র্যান্ডগুলো তাদের উপকরণগুলো পরিবেশবান্ধব উপায়ে উৎপাদন করবে। এমনকি এসব পণ্য কিভাবে পরিবেশবান্ধব উপায়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সে ব্যবস্থা করা হবে।

কপ২৬ সম্মেলনে ১০টি নতুন দেশ এ বিষয়ে নতুন করে চুক্তি করেছে। দেশগুলো হলো: বাহরাইন, জ্যামাইকা, সেন্ট লুসিয়া, শ্রীলঙ্কা, সৌদি আরব, ভারত, কাতার, সামোয়া, টোঙ্গা, গাম্বিয়া এবং জর্জিয়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023