শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

সঠিক সময়েই নতুন বছরের পাঠ্যবই: শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১

নতুন বছরে শিক্ষার্থীদের পাঠ্যবই সঠিক সময়েই পাওয়া যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার দুপুরে চাঁদপুর শহরতলীর বাবুরহাট এলাকায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বইয়ের প্রক্রিয়াগুলো অনেক চাপের মধ্যে করতে হয়। করোনাকালে এই চাপ আরও বেড়ে গেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন ভুল-ভ্রান্তি না থাকে। তারপরও কোথাও যদি কোন অনিচ্ছাকৃত ভুল থেকে যায়, অবশ্যই তা সংশোধন করা হবে।

দীপু মনি মন্ত্রী বলেন, পাঠ্যবইয়ের কিছু ভুল নিয়ে সম্প্রতি একটি মামলা হয়েছে। যিনি মামলা করেছেন তিনি একগুচ্ছ শব্দের কথা বলেছেন, তবে যেটা ব্যবহার করা হয়েছে সেটাও যে খুব ভুল তা নয়। তারপরও সংশোধনের সুযোগ থাকলে সেগুলো সংশোধন করা হবে।

এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, সদর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম চিশতিসহ বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ দলীয় নেতাকর্মীরা উপিস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023