শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

সিরাজগঞ্জে নৌকা থেকে পড়ে ২ নারীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

সিরাজগঞ্জে নৌকা থেকে পড়ে গিয়ে যমুনা নদীতে ডুবে মারা গেলেন দুই নারী যাত্রী। চৌহালী উপজেলার এনায়েতপুর স্পার এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুইজন হলেন- জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পাতাসি গ্রামের জহির উদ্দিনের স্ত্রী ঝালিমন বেগম (৬০) ও দেওয়ানগঞ্জ উপজেলার খুড়মা মধ্য পাড়ার জব্বার আলীর স্ত্রী ফুলজান বেগম (৫০)।

এ ঘটনায় খুড়মা মধ্য পাড়ার জাহিদ হোসেন (৮), সুফি বেগম (৫০), হেলেনা খাতুন (৩০) ও ছেলে ইয়াসিন (৬) এবং সাত্তার (৬০) নিখোঁজ রয়েছেন।

এনায়েতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জাকির হোসেন মোল্লা জানান, জামালপুর থেকে বাঁশ পরিবহনকারী একটি নৌকায় যাত্রী নিয়ে আসার পথে এনায়েতপুর স্পার এলাকায় নৌকা থেকে বেশ কয়েকজন হঠাৎ পড়ে যান। সাঁতার জানায় কয়েকজন তীরে উঠতে পারলেও ৭ জন যাত্রী উঠতে পারেননি।

তিনি জানান, এদের মধ্যে দুইজন নারীর মরদেহ স্থানীয়রা উদ্ধার করেন। বাকী ৫ জন এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ডুবুরিদলও চেষ্টা করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023