শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

রিমান্ড শেষে সাতক্ষীরার আদালতে সাহেদ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৫ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

সাতক্ষীরার দেবহাটা থানার অস্ত্র আইনে মামলায় ১০ দিনের রিমান্ড শেষে বহুল আলোচিত করোনা টেষ্ট জালিয়াতি ও প্রতারণা মামলার প্রধান আসামি সাহেদ করিমকে আদালতে হাজির করা হয়। বিচারকের নির্দেশে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

বুধবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-৬ এর এসআই রেজাউল করিম দেবহাটা আমলী আদালতে তাকে হাজির করে।

 

আদালতের বিচারক সিনিয়র জুডিশয়াল ম্যাজিষ্ট্রেট রাজিব কুমার রায় তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর অমল কুমার রায়।

 

উল্লেখ্য, গত ১৫ জুলাই বুধবার ভোর ৫টা ১০ মিনিটে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক সাহেদকে গ্রেপ্তার করা হয়। ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর গ্রামের লাবণ্যবতী নদীর ব্রিজের নিচ থেকে বোরকা পরিহিত অবস্থায় অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

 

এর আগে গত ২৬ জুলাই সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন জানান তদন্ত কর্মকর্তা র‌্যাব-৬ এর এসআই রেজাউল করিম। আদালত রিমান্ড মঞ্জুর করলে পরদিন তাকে ঢাকা থেকে খুলনা র‌্যাব-৬ এর কার্যালয়ে নেয়া হয়।

 

এরপর গত ৩০ জুলাই সাহেদকে পুনরায় শাখরা কোমরপুর লাবন্যবতী নদীর ব্রিজের ওপর নেয়া হয়। সেখানে তাকে নিয়ে র‌্যাব সদস্যরা কিছুক্ষণ অবস্থান করেন। পরে আবারও খুলনা র‌্যাব-৬ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023