শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

শাহজাদপুরে বাঁধ ভেঙ্গে ৫ জেলা প্লাবিত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৪ জুন, ২০২০

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা স্লুইস গেট সংলগ্ন ১ হাজার ২৫০ মিটার রিং বাঁধ ভেঙ্গে ৫ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বন্যার পানির চাপে বাঁধটি ভেঙ্গে যায়।

 

 

এর ফলে শাহজাদপুর উপজেলাসহ চলনবিল অঞ্চলের পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ ও বগুড়া জেলার শাহজাদপুর, উল্লাপাড়া, তাড়াশ, রায়গঞ্জ, ভাঙ্গুড়া, ফরিদপুর, চাটমোহর, সিংড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম, শেরপুর, নন্দিগ্রাম, রানীনগর ও আত্রাই উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। বন্যার পানিতে অধিকাংশ নিচু জমি, কাঁচা রাস্তাঘাট ও নিচু এলাকার বাড়িঘর ডুবে গেছে।

 

এ অঞ্চলের জমি থেকে সব ধান কাটা শেষ হয়ে যাওয়ায় বাঁধটি ভেঙ্গে গেলেও কৃষকের কোনো ক্ষতি হয়নি। তবে শুকনো খড়, সবজি ক্ষেত ও বিস্তীর্ণ গো-চারণ ভূমির ব্যাপক ক্ষতি হয়েছে।

 

শাহজাদপুরসহ চলনবিল অঞ্চলের ফসল রক্ষার্থে গত ২০ বছর ধরে অস্থায়ীভাবে এ বাঁধটি নির্মাণ করা হয়ে থাকে। এ বছরও করা হয়েছে। এ বাঁধের মেয়াদকাল ধরা হয়েছিল ৩১ মে পর্যন্ত।

 

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার আবদুস সালাম বলেন, এ বছর বাঁধটির নির্মাণকাজ অনেক দুর্বল হলেও আগে থেকে ব্যবস্থা নেয়ায় বড় ধরনের ফসলহানি হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023