শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আলোকিত সংগঠন সম্মাননা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি

দেশ ও সমাজের কল্যাণে মানবিক কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বগুড়ার শিবগঞ্জে অনুষ্ঠিত হলো আবাম আলোকিত সংগঠন সম্মাননা ২০২৫ শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজের হলরুমে আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শামসুল আলম খান মুরাদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি রাশেদুল্লাহ এবং আঞ্চলিক টিম সদস্য আকন্দ হাসান মাহমুদ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান শামীম, গাইবান্ধা জেলা প্রতিনিধি মিশু মিয়া, নওগাঁ জেলা প্রতিনিধি আব্দুর রাকিব, জয়পুরহাট জেলা প্রতিনিধি রিপন মিয়া, নওগাঁ জেলা সদস্য আবির আলামিনসহ হাফেজ জাকিরুল ইসলাম, শাহান আলী ও জাফুসহ আরও অনেকে। অনুষ্ঠানে ৩৯টি স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে এবং মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য বিভিন্ন সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মানবিক মূল্যবোধ ও সহযোগিতার মাধ্যমে সমাজে পরিবর্তন আনা সম্ভব। আবাম ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।” পরে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023