শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

বগুড়া সদর উপজেলায় তিনদিন ব্যাপি ফল মেলার শুভ উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল ডেস্ক
বগুড়া কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে তিনদিন ব্যাপি ফল মেলা-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন এবং মেলার স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব হোসনা আফরোজা। স্টল পরিদর্শন শেষে বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জনাব সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় স্বাগর বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা কৃষি অফিসার ইসমত জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াজেদ, ডিএই বগুড়ার অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ নাজমুল হক মন্ডল, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোঃ এখলাস হোসেন সরকার, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোছাঃ সারমিন আক্তার। বগুড়া সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আকলিমা খাতুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ রায়হান, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি শ্রী পলাশ চন্দ্র সরকার, প্রকৌশলী মোবারক হোসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জাহাঙ্গীর আলম, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী হাজেরা বেগমসহ কৃষক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সদর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আলোচনা শেষে ১৬০ জন কৃষকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ১১০০ নারিকেলের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023