শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার বগুড়ার শিকারপুর কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখা আয়োজিত সদর উপজেলার এরুলিয়া ইউনিয়ন ও বগুড়া পৌরসভার ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের যৌথ ব্যবস্থাপনায় ঈদ পুনর্মিলনী ও ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হওয়া ফাইনাল খেলায় রুদ্ধশ্বাস এক লড়াইয়ে ১৪ নম্বর ওয়ার্ড ট্রাইবেকারে ৪-৩ গোলে এরুলিয়া ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি উপভোগ করেন স্থানীয় ক্রীড়ামোদী হাজারো দর্শক ও আয়োজক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সহ সাধারন সম্পাদক মোঃ মোরশেদুল ইসলাম সুইটের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি মোঃ আজগর আলী, ঢাকা মিরপুর জামায়াতের আমীর এডভোকেট আলাউদ্দিন সোহেল, শহর সাংগঠনিক সম্পাদক মোঃ নূর আলম, মাওলানা মোঃ সুলতান আলী, গোলাম রব্বানী। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন সমাজকে শান্তিময় করতে হলে কুরআনের দাওয়াত ঘরে ঘরে দিতে হবে। একটি শান্তিপ্রিয় সমাজ গড়ে তুলতে সবাইকে এক যোগে কাজ করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023