শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

গাবতলীর দূর্গাহাটা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ জুন, ২০২৫

গাবতলী (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার গাবতলীতে (৮ই জুন) রবিবার দুর্গাহাটা পাবলিক মাঠে দুর্গাহাটা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও পকেট অ্যাডহক কমিটি গঠনের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ে কিছু শিক্ষকের সহযোগীতায় কোটি কোটি টাকার অনিয়ম ও দুর্নীতি হয়ে আসছে। বিদ্যালয়ের মার্কেট থেকে লক্ষ লক্ষ টাকা প্রতি বছর উপার্জন হলেও তার সঠিক কোন হিসাব কাউকে দেওয়া হয়না। অসহায় ও অভাবগ্রস্থ ছাত্রদেরকে কোন ছাড় দেওয়া হয় না। কিছু দুর্নীতিগ্রস্থ শিক্ষক এখান থেকে অর্থ পাচার করে তাদের নিজের বাড়ি, গাড়ী করেছে। তাদের সুবিধার্থে একেক সময় একেক অযোগ্য লোকদের কে সভাপতি নির্বাচিত করেছে। বক্তারা আরো জানান আবারো লুটপাট করার জন্য গোপনে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। দ্রæত এই কমিটি বাতিল করার দাবি জানিয়েছেন তারা। প্রতিবাদ সভায় মামুনুর রশিদ ও জাহিদ হাসানের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন বগুড়া বি এম এর সাধারণ সম্পাদক  ডাঃ এম এ ওয়াহেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, এ্যাডঃ লিটন, সমাজ সেবক রবিউল ইসলাম, সাজেদুর রহমান মিলু, আতিকুল ইসলাম আতিক, ফারুক হোসেন, মামুনুর রশিদ, সোহেল রানা, পলাশ মাহমুদ, মজিবর রহমান, মামুনুর রশিদ, ওয়াহেদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকা  থেকে আগত শত শত সাধারণ জনতা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023