শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

গাইবান্ধায় এসএসসি ও সমমানের পরীক্ষায় ৬৬ কেন্দ্রে ৩২ হাজার ৮৩৭ জন পরীক্ষার্থী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

গাইবান্ধা জেলা প্রতিনিধি
সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা বৃহসপতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হয়েছে। এ বছর গাইবান্ধার সাত উপজেলায় ৬৬টি কেন্দ্রে ৩২ হাজার ৮৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৪০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার ২২১জন, এসএসসি (ভোক) ও দাখিল (ভোক) ১৫টি কেন্দ্রে ৩ হাজার ১জন এবং দাখিলে ১১টি কেন্দ্রে ৪ হাজার ৬১৫ জন।এসএসসিতে গাইবান্ধা সদর উপজেলার মোট ৬টি কেন্দ্র থেকে ৪ হাজার ৭শত ৮৪ জন, সুন্দরগঞ্জ উপজেলার ৭টি কেন্দ্রে ৪ হাজার ৬৬৭ জন, সাদুল্যাপুরে ৫টি কেন্দ্রে ২ হাজার ৫৯৮ জন, গোবিন্দগঞ্জে ৯টি কেন্দ্রে ৫ হাজার ৮৭৭জন, সাঘাটায় ৫টি কেন্দ্রে ৩ হাজার ১ জন, পলাশবাড়ীতে ৫টি কেন্দ্রে ৩ হাজার ১৮৫ জন ও ফুলছড়িতে ৩টি কেন্দ্রে ১ হাজার ১০৯জন পরীক্ষায় অংশ নিয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, জেলার সব কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক পরীক্ষা নকলমুক্ত করতে কেন্দ্র সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে। সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত জেলা প্রশাসকের তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023