শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

বগুড়ার কিছু অংশ জামালপুরে সংযুক্ত করায় সারিয়াকান্দি উপজেলা প্রশাসনকে স্মারকলিপি প্রদান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কিছু অংশ জামালপুর জেলার মাদারগঞ্জে সংযুক্ত করার প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) দুপুরে সারিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে অবসরপ্রাপ্ত কর্নেল জগলুল আহসানের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন কাজলা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান এ বি এম শামসুদ্দিন জিন্নাহ, বৃহত্তর বগুড়া কল্যাণ সমিতির আহ্বায়ক সাইফুল ইসলাম মুকুল, কাজলা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল আহমেদ মো:শরিফুল ইসলাম হীরা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সহ সর্বস্তরের জনসাধারণ। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০২২ সালের ২৭ নভেম্বর নিকার সিদ্ধান্ত অনুযায়ী সারিয়াকান্দির কাজলা ও কর্ণিবাড়ি ইউনিয়নের পাঁচটি মৌজার ২ হাজার ৭৫ একর জমি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় সংযুক্ত করা হয়েছে, যা এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে । কর্নেল জগলুল আহসান বলেন, পূর্বপুরুষের ভিটেমাটি, জমিজমার কাগজপত্র সবই বগুড়া জেলার অন্তর্ভুক্ত, এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি দ্রুত সিদ্ধান্ত বাতিল করে জমি পুনরায় বগুড়ায় অন্তর্ভুক্ত করার দাবি জানান। স্মারকলিপি গ্রহণ করে ইউএনও জানান, বিষয়টি উর্ধ্বতন প্রশাসনের কাছে তুলে ধরা হবে এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023