শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

বগুড়ায় দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: একজন গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার
বগুড়ায় দুই সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের এলোপাতাড়ি হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৬ এপ্রিল) বিকাল সোয়া ৩ টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার দুই সাংবাদিক হলেন, মাছরাঙা টিভির বগুড়া জেলা প্রতিনিধি খোরশেদ আলম ও অনলাইন নিউজ পোর্টাল বগুড়া লাইভের সিনিয়র স্টাফ রিপোর্টার আসাফউদ্দৌলা নিওন। জানা যায়, শহরের জলেশ্বরীতলার লামাম্মার মোড়ে একটি জুস বারে জুস খেয়ে বের হওয়ার সময় হামলার স্বীকার হোন এই দুই সাংবাদিক। তারা জুস খেয়ে বের হতেই ১০ থেকে ১২ জন দুর্বৃত্তরা সাংবাদিক আসাফউদ্দৌলা নিওনের কাছে তার নাম জানতে চায়। এসময় অপর সাংবাদিক খোরশেদ আলম এগিয়ে আসলে, দুর্বৃত্তরা তার ওপর চড়াও হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা হামলা চালিয়ে দুইজনকেই এলোপাতাড়িভাবে মারধর করতে থাকে। এ সময় সাংবাদিকের চিৎকারে হামলাকারীরা সটকে পড়ে। পরে তাদেরকে আহত অবস্থায় মোহাম্মদ আলী হাসাপাতালে চিকিৎসা নেন। হামলার শিকার মাছরাঙা টিভির সাংবাদিক খোরশেদ আলম বলেন, জুস খেয়ে বের হয়ে কোন কিছু বুঝে উঠার আগেই হামলাকারীরা আমাদের ওপর মারধর শুরু করে। হামলায় আমার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে। আমি দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। সাংবাদিক আসাফউদ্দৌলা নিওন বলেন, তারা প্রথমে আমার নাম জানতে চায়, এসময় খোরশেদ ভাই এগিয়ে এলে তার ওপর প্রথম মারধর শুরু করে। তখন আমি আটকানোর চেষ্টা করলে আমাকেও তারা এলোপাতাড়ি হামলায় জখম করে। এ বিষয়ে বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
এদিকে, বগুড়া শহরে জেলখানা মোড় জলেশ্বরিতলা এলাকায় রবিবার বিকেলে ফ্রেস জুস বাড়ে সাংবাদিক আশহাফুদৌল্লা নিওন এর উপরে হামলার ঘটনায় রাতে ১৩ নং ওয়ার্ড গন্ডগ্রাম কলের পাড়ের পিতা মতিনের পুত্র সন্ত্রাসী রাকিব (২৫) কে, ডিবি পুলিশ গ্রেফতার করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023