শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

শহীদ চান্দু স্টেডিয়ামের গ্রাউন্ডস্ম্যানদের ঈদ উপহার দিলো জামায়াত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
স্টাফ রিপোর্টার
শহীদ চান্দু স্টেডিয়ামের গ্রাউন্ডস্ম্যানদের ঈদ উপহার দিয়েছে জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের পক্ষ থেকে মঙ্গলবার বাদ জোহর স্টেডিয়ামের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক ও সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা মোঘল, ৯নং ওয়ার্ড জামায়াতের আমির রবিউল ইসলাম, জামায়াত নেতা আব্দুল হাদি শফিক, নাজমুল হক মোহন, মারুফ হাসান সুমন প্রমূখ। প্রধান অতিথি বলেন, জামায়াতে ইসলামী দেশের সার্বিক কল্যাণে কাজ করছে। অন্য সেক্টরের মত ক্রীড়া সেক্টরকেও অত্যন্ত গুরুত্ব দিয়েছে জামায়াত। তারই অংশ হিসেবে শহীদ চান্দু স্টেডিয়ামের গ্রাউন্ডস্ম্যানদের সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নিতেই এই আয়োজন। ক্রীড়াঙ্গনের মানুষের সুখে-দু:খে জামায়াতে ইসলামী পাশে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023