শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

যারা তরুণদেরকে কাজ করতে দিচ্ছে না তাদের প্রতি সতর্ক থাকতে হবে : ফরহাদ মজহার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল : বিশিষ্ট কবি ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, যারা বাংলাদেশকে নতুন ভাবে গঠন করতে দিতে চায় না তারাই এখন নির্বাচন করে সরকার গঠন করতে চায়। বিগত সরকার ১৫ বছর লুটপাট করেছে এখন তারাও লুটপাট করতে চায়। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার শরিফপুর ইউনিয়নের দগরীসার গ্রামে আধ্যাত্মিক সাধক পুরুষ আব্দুল কাদির (রহ:) এর ৫৭ তম স্মরণোৎসব উপলক্ষে খানকায়ে আজিজিয়া দরবার শরীফে আয়োজিত বার্ষিক ওরস মাহফিলে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, যারা তরুণদেরকে কাজ করতে দিচ্ছে না তাদের প্রতি সতর্ক থাকতে হবে। নতুন বাংলাদেশ গঠনে তারা এবং পরাজিত শক্তি বাঁধা দিতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তিনি আরও বলেন, ৫ আগস্ট গণ-অভ্যুত্থান হয়েছে। একটা নতুন গঠনতন্ত্র প্রণয়নের জন্য। বাংলাদেশকে নতুনভাবে গঠন করার জন্য কিন্তু তরুণদেরকে এই কাজটি করতে দেয়া হয়নি। তরুণদেরকে ৫ আগস্ট সম্পর্কে একটা ইস্তেহার ঘোষণা দিতে দেয়া হয়নি। এই অবস্থায় তারা বিশৃঙ্খলা না করে ধৈর্যের পরিচয় দিয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023