শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

বগুড়ায় শিবিরের সাবেক নেতাকর্মিদের মিলন মেলা শনিবার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
স্টাফ রিপোর্টার
বর্নাঢ্য আয়োজনে কাল (১১ জানুয়ারী) শনিবার বগুড়ায় অনুষ্ঠিত হচ্ছে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মি, সার্থী ও সদস্যদের মিলন মেলা। শহরের টিটু মিলনায়তনে এই মিলন মেলা আয়োজন করেছে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা। সকাল ৯টায় অনুষ্ঠান শুরু হবে। ইতোমধ্যেই টিটু মিলনায়তনের ভেতরে ও বাইরে আকর্ষনীয় করে সাজানো হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রিয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। বিশেষ অতিথি থাকবেন ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রিয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির জননেতা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ,স,ম আব্দুল মালেক। বগুড়া শহর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন জানান, মিলন মেলা আকর্ষনীয় করতে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে। ইসলামী ছাত্রশিবিরের সাবেক দুই হাজারেরও অধিক নেতাকর্মি রেজিষ্ট্রেশন করেছেন। টিটু মিলনায়তনের ধারন ক্ষমতা কম হওয়ায় মিলনায়তনের বাইরে প্রজেক্টরের মাধ্যমে বক্তব্য প্রচারের ব্যবস্থা করা হয়েছে। বাদ জোহর মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023