শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

বগুড়ায় প্লাস্টিক রিসাইক্লিং কারখানায় আগুন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় তুহিন প্লাস্টিক রিসাইক্লিং কারখানা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার রাত আড়াইটার দিকে শহরের নিশিন্দারা পশ্চিমপাড়া কড়িতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। জানা যায়, শনিবার রাত আড়াইটার দিকে শহরের নিশিন্দারা পশ্চিমপাড়া কড়িতলা এলাকায় তুহিন প্লাস্টিক রিসাইক্লিং কারখানায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। কারখানার পাশে বসবাস করা বাড়ির মালিক সুলতান আহম্মেদ টের পেয়ে ঘর থেকে বের হয়ে দেখেন আগুল জ্বলছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে রাত ৩ টার দিকে এসে আগুন নিভিয়ে ফেলে। এসময় কারখানায় থাকা পুরাতন প্লাস্টিক, দুটি মেশিন, অন্যান্য কাঁচামাল, প্রয়োজনীয় কাগজপত্র, আসবাবপত্রসহ টিটের ঘর পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আশপাশে থাকা গাছও পুড়ে যায়। প্রত্যক্ষদর্শী ওই বাড়ির মালিক সুলতান আহম্মেদ জানান, প্রতিদিনের ন্যায় তিনি রাতে ঘুমিয়ে পড়েন। পরে রাত আড়াইটার দিকে তার ঘরে প্রচন্ড গরম অনুভব করেন। এসময় তিনি ঘর থেকে বের হয়ে দেখেন কারখানায় আগুন জ্বলছে। তাৎক্ষনিক তিনি বগুড়া ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে। তুহিন প্লাস্টিক রিসাইক্লিং কারখানার মালিক মোঃ তুহিন মোল্ল্যা জানান, প্রতিদিনের মতো তিনি কারখানা বন্ধ বরে বাড়ি চলে যান। রাত আড়াইটার দিকে খবর পান কারখানায় আগুল লেগেছে। পরে তিনি এসে দেখেন কারখানার সবকিছু পড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন, আমার কারো সাথে কোন শত্রæত্রা নেই। কিভাবে আগুল লেগেছে আমি জানি না। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটতে পারে। তিনি আরো জানান, ভাড়া নিয়ে তিন বছর যাবৎ তিনি এই ব্যবসা করে আসছেন। তার কারখানার মালামালসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে যাওয়ায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বগুড়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোঃ আতিক হাসান জানান, শনিবার রাতে তুহিন প্লাস্টিক রিসাইক্লিং কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট সময়ধরে চেষ্টাকালে আগুন নিভিয়ে ফেলা হয়। তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কারখানার সবকিছু পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023