শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

কে রাজনীতি করবে আর কে করবে না সেটা জনগণ নির্ধারণ করবে: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ বিএনপি দিচ্ছে না জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কে রাজনীতি করবে আর কে করবে না সেটা জনগণ নির্ধারণ করবে। তবে, রাজনৈতিক দল হিসেবে বিএনপি কাউকে বাধা দিতে পারে না।

বুধবার (২০ নভেম্বর) ফেনীর ফুলগাজীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির আঙ্গিনায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরন ও ঢেউটিন বিতরন কর্মসূচীতে দেয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, বিগত সরকার যে পরিমাণ হত্যা করেছে, লুট করেছে তার দায়ে শেখ হাসিনাসহ সকলকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে, শাস্তি দিতে হবে। একইসাথে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া ঐক্য যেন কোনোভাবে বিনষ্ট না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। আশা করেন, জঞ্জাল সাফ করে দ্রুত নির্বাচন দেবে অন্তবর্তী সরকার।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মিথ্যা মামলায় খালেদা জিয়াকে জেলে পাঠায়। ছোট স্যাতস্যাতে কক্ষে তাকে থাকতে হতো। জেলে থাকার কারণেই গুরুতর অসুস্থ হয়েছেন তিনি।

ফখরুল বলেন, ছয়টি বছর জেলে কাটালেও কখনও মাথা নত করেননি খালেদা জিয়া। তিনি খুব অসুস্থ। অল্প সময়ের মধ্যেই চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বিদেশে যাবেন বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023