শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে আগুন

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের টিস্যু ফ্যাক্টরির একটি ভবনে আগুন লেগেছে। সোমবার (১৮ নভেম্বর) ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় মেঘনা গ্রুপের ভেতর টিস্যু ফ্যাক্টরি গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ১০টি ইউনিট।

জানা যায়, সকালে ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। এতে সোনারগাঁ, গজারিয়া, গজারিয়া বিসিক ফায়ার স্টেশন, বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আরও একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিচ্ছে। পাশাপাশি মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সকাল সাড়ে পৌনে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে না আসায় ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, ভোর সোয়া ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সাড়ে ৫টার মধ্যে তারা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এখন বিভিন্ন স্টেশনের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023