শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: প্রাথমিক ফলাফলে এগিয়ে ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ প্রায় শেষ। এরই মধ্যে বেশ কিছু রাজ্যে কে বিজয়ী হচ্ছেন, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বেশ বড় ব্যবধানেই এগিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দল রিপাবলিকান পার্টি পেয়েছে ১৫৪টি ইলেকটোরাল ভোট। ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে রয়েছে ৫৩টি ইলেকটোরাল ভোট। নির্বাচনে জেতার জন্য প্রয়োজন ২৭০ ভোট।

বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টা পর্যন্ত গণনা করা ভোটে প্রায় ২ কোটি ৩৯ লাখ পেয়েছেন কমলা হ্যারিস। অপরদিকে ট্রাম্প পেয়েছেন ২ কোটি ৭৫ লাখের বেশি ভোট। প্রতি মিনিটে মিনিটে প্রাপ্ত ভোটের সংখ্যা বেড়ে চলছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ট্রাম্পের দল এগিয়ে আছে ৪২টিতে, সেখানে কমলার দল এগিয়ে ৩২টিতে। আর নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদে ৯৩টিতে এগিয়ে থাকার আভাস মিলেছে ট্রাম্পের দলের। অপরদিকে প্রতিনিধি পরিষদে কমলার দল এগিয়ে ৫৪টিতে।

যুক্তরাষ্ট্রে ইলেকটোরাল কলেজের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন। পপুলার ভোটে নির্বাচিত সিনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভস সদস্যরা প্রতিনিধি নির্বাচন করেন। এই প্রতিনিধিদের রায়ে অর্থাৎ ইলেকটোরাল কলেজ ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। ইলেকটোরাল কলেজের মোট ভোটের সংখ্যা ৫৩৮। যে প্রার্থী ২৭০টি বা তার বেশি ভোট পাবেন তিনিই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023