শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

ট্রাকচাপায় সিএনজির ৬ যাত্রী নিহত

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

নরসিংদীর শিবপুরে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ছয়জন নিহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় মনোহরদী-শিবপুর আঞ্চলিক সড়কের শিবপুর পঁচারবাড়ির সামনে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুরে ইটাখোলা থেকে ৫ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মনোহরদীর উদ্দেশ্যে যাচ্ছিল। সিএনজিটি উপজেলার চক্রধা ইউনিয়নের পঁচারবাড়ি এলাকায় পৌঁছালে ইটাখোলাগামী একটি ট্রাক চাপা দেয়। এতে সিএনজিটি একেবারে দুমড়ে মুচড়ে যায়।

ঘটনাস্থলেই সিএনজির চালকসহ ৬ জন যাত্রী মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ শুরু করে।

বিষয়টি নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৬ জন মারা গেছে। এদের মধ্যে সিএনজি চালক, একজন নারীসহ ও বাকি ৪ জন পুরুষ। তাদের পরিচয় উদ্ধারেও কাজ করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023