শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

তেল আবিবে জরুরি অবস্থা জারি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

ইসরায়েলের রাজধানী তেল আবিবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে বেন গুরিওন বিমানবন্দরের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে।

এর আগে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের তেল আবিবের উপকণ্ঠে নিরিত এলাকায় বোমা হামলা চালিয়েছে। এতে করে বিশাল বিস্ফোরণ ঘটেছে। এতে কী পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এরপরেই তেল আবিবে জরুরি অবস্থা জারির খবর এসেছে।

এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। একাধিক ইসরায়েলি মিডিয়ার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, হামলায় অন্তত একজন আহত হয়েছে। সেইসঙ্গে একটি আবাসিক ভবন এবং বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের উত্তরাঞ্চলে, তেল আবিবে এবং কেন্দ্রীয় অঞ্চলে আজ সকালে মাঝারি পাল্লার রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023