শিরোনাম :
আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ গেল ৩৪ জনের

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। হাসপাতালগুলোতে রোগীদের ভর্তি হওয়ার সংখ্যা আগের তুলনায় বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্যমতে, চলতি সপ্তাহে (শনি-শুক্রবার) ডেঙ্গুতে ৩৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ছয় হাজার ৭৩৩ জন।

গত সাত দিনের পরিসংখ্যান অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর ডেঙ্গুতে সাতজনের মৃত্যু এবং ৮৬০ জন হাসপাতালে, ২৯ সেপ্টেম্বর আটজনের মৃত্যু এবং এক হাজার ২২১ জন হাসপাতালে, ৩০ সেপ্টেম্বর পাঁচজনের মৃত্যু এবং এক হাজার ১৫২ জন হাসপাতালে, ১ অক্টোবর তিনজনের মৃত্যু এবং এক হাজার ১৪৪ জন হাসপাতালে, ২ অক্টোবর আটজনের মৃত্যু এবং এক হাজার ১৭ জন হাসপাতালে, ৩ অক্টোবর তিনজনের মৃত্যু এবং এক হাজার ২২ জন হাসপাতালে এবং ৪ অক্টোবর কারও মৃত্যু না হলেও ৩১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ হাজার ৪৩৮ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩০ হাজার ৭৮৮ জন। মারা গেছেন ১৭৭ জন।

পরিস্থিতি শিগগিরই নিয়ন্ত্রণ করা না গেলে অক্টোবরে আরও ভয়াবহ আকার ধারণ করবে ডেঙ্গুর প্রকোপ- এমন কথা বলছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023