শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

লেবাননে ফের ইসরায়েলের বিমান হামলা, নিহত ৪৬

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে ইসরায়েল। বুধবার (২ অক্টোবর) ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় গত ২৪ ঘণ্টায় লেবাননে ৪৬ জন নিহত হয়েছেন। খবর আল-জাজিরার

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কিছুক্ষণ আগে মধ্য লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত দুইজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় বৈরুতের উপকণ্ঠে এবং বেকা, বালবেক-হারমেলে ইসরায়েলি হামলায় ৪৬ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন।

এদিকে ইসরায়েলি বাহিনী বলছে, আজ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ২৪০টি মতো রকেট নিক্ষেপ করেছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সৈন্যদের মধ্যে যুদ্ধ তীব্রতর হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত আটজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

জাতিসংঘ প্রধানকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ‘পারসনা নন গ্রেটা’ আখ্যা দিয়ে তাকে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে তেল আবিব। বুধবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইজরায়েল কার্টজ বলেছেন, মঙ্গলবার ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দ্ব্যর্থহীনভাবে তার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছেন গুতেরেস। খবর বিবিসির।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023