শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ভাসমান নৌকায় মিলল ৩০ জনের পচা-গলা মরদেহ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে একটি নৌকা থেকে ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির উপকূলীয় এলাকায় ভাসমান একটি নৌকায় মরদেহগুলো পচা-গলা অবস্থায় পাওয়া যায়।

সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সেনেগালের উপকূলে একটি নৌকায় অন্তত ৩০টি পচনশীল মৃতদেহ পাওয়া গেছে বলে সেনা কর্তৃপক্ষ জানিয়েছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক সামরিক বিবৃতি অনুসারে, রাজধানী ডাকার থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪৫ মাইল) দূরে ভাসমান একটি নৌযানের বিষয়ে নৌবাহিনীকে জানানো হয়েছিল। তারা সোমবার সকালে কাঠের ক্যানো বা পিরোগটিকে বন্দরে নিয়ে আসে।

বিবৃতিতে বলা হয়েছে, মৃতদেহগুলোর অতিমাত্রায় পচনের কারণে সেগুলো উদ্ধার, পরিচয় শনাক্তকরণ এবং স্থানান্তর কার্যক্রম অত্যন্ত সূক্ষ্মভাবে করা হচ্ছে।

নিহতদের মৃতদেহগুলো কতটা পচনশীল ছিল তা বিবেচনা করে ধারণা করা হচ্ছে, এসব অভিবাসীরা সম্ভবত আটলান্টিক মহাসাগরে অনেক দিন ধরে ভেসে ছিল। নৌযানটি কখন এবং কোন স্থান থেকে যাত্রা শুরু করেছিল এবং কতজন যাত্রী তাতে ছিল তা নির্ধারণের জন্য তদন্ত চলছে বলে সেনাবাহিনী জানিয়েছে।

মূলত উন্নত জীবনের আশায় দেশটির উপকূলীয় এলাকা থেকে অভিবাসীদের বিপজ্জনকভাবে সমুদ্র পাড়ি দেওয়ার ঘটনা সম্প্রতি বেড়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023