শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ব্যাংকিং খাত সংস্কারে আইএমএফের সাহায্য চাইল সরকার

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

ব্যাংকিং খাত সংস্কার, অর্থ পাচার রোধে সহায়তা ও ট্যাক্স রিটার্ন জমা দেয়ার ক্ষেত্রে আধুনিকায়নের বিষয়ে আইএমএফের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ কী পরিমাণ বা কীভাবে অর্থ দেবে, তা অক্টোবরে আইএমএফের বোর্ড সভায় নির্ধারিত হবে।

তিনি আরও বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে নানান সংস্কারের জন্য অর্থ প্রয়োজন। বৈঠকে এ বিষয়ে আইএমএফ মিশনকে জানানো হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে কী কী সংস্কার করেছে, তাও তাদের জানানো হয়েছে। এ ক্ষেত্রে আইএমএফ এর আর্থিকসহ কারিগরি সহায়তা দরকার।

ড. সালেহ উদ্দিন আহমেদ জানান, বিশ্ব ব্যাংকসহ অন্য দাতা সংস্থাগুলোর সাথে আলোচনা হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তার বিষয়ে কাজ করছে দাতা সংস্থাগুলো। অক্টোবরে ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের বৈঠকে এ বিষয়ে মূল আলোচনা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023