শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

শেয়ার কারসাজির দায়ে সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

দেশের পুঁজিবাজারে কারসাজির কারণে ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

পুঁজিবাজারে কারসাজির দায়ে সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানা যায়।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিএসইসি ৯২৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিএসইসি আরও জানায়, প্যারামাউন্ট ইনস্যুরেন্সের দাম বাড়াতে কারসাজির অভিযোগ রয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে। এবার সেই অভিযোগে তাঁকে ৫০ লাখ টাকা জরিমানা করা হলো।

একই অভিযোগে আবুল খায়ের হিরুর ২৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আবুল খায়ের হিরু সমবায় অধিদপ্তরের কর্মকর্তা। এর পাশাপাশি ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ, মোনার্ক মার্টকে ১ লাখ, আবুল কালাম মাতবরকে ১০ লাখ, লাভা ইলেক্ট্রোড ইন্ডাস্ট্রিজকে ১ লাখ এবং জাহেদ কামালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে ১ কোটি ৬৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে ৪ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানকে।

এদিকে পাকিস্তান সফর শেষে দেশে ফিরেননি সাকিব। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে সারেতে যোগ দিয়েছিলেন তিনি। একটা ম্যাচ খেলেই ভারতে যোগ দিয়েছেন দলের সঙ্গে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023