শিরোনাম :
আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু

লেবাননে পেজার বিস্ফোরণ: নিহত ৯, আহত ২৭৫০

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

লেবাননে পেজার বিস্ফোরণে ৯ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত দুই হাজার ৭৫০ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লেবাবননজুড়ে, বিশেষত দক্ষিণ লেবাবননের হিজবুল্লাহ ঘাঁটিগুলোতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আহতদের মধ্যে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর সদস্য, মেডিকেল শিক্ষার্থী এবং বৈরুতে ইরানের রাষ্ট্রদূতও রয়েছেন।

লেবাননের তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি লেবাননে হিজবুল্লাহ ও অন্যান্যদের যোগাযোগে ব্যবহৃত পেজার বিস্ফোরণকে ‘ইসরায়েলি আগ্রাসন’ বলে অভিহিত করেছেন। একইসঙ্গে তিনি এর নিন্দা জানিয়েছেন।

হিজবুল্লাহ এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে। সংগঠনটি বলেছে, ইসরায়েল এর ‘ন্যায্য শাস্তি’ পাবে।

যদিও এ বিষয়ে রয়টার্স যোগাযোগ করলে বিস্ফোরণ নিয়ে প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানায় ইসরায়েল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023