শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

আন্দোলনে আহতদের খোঁজ নিতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গুরুতর আহত ব্যক্তিদের খোঁজ নিতে শনিবার (৭ সেপ্টেম্বর) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে গিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে আন্দোলনে গুরুতরভাবে আহত বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীসহ মোট ১১ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের পরিচালক কাজী দ্বীন মোহাম্মদ জানিয়েছেন, আহতের মধ্যে চারজনই মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাদের অবস্থার এখন উন্নতির দিকে। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চারজনকেই দেখেছেন প্রধান উপদেষ্টা। এ সময় ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক বদরুল আলমসহ হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

এদিকে, শেখ হাসিনা সরকার উৎখাতের এক মাস পূর্তি উপলক্ষে এক লিখিত বক্তব্যের মাধ্যমে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, আন্দোলনের আহতদের উন্নত চিকিৎসা ও শহিদদের পরিবারের দেখাশোনার জন্য একটি ফাউন্ডেশন তৈরি করা হচ্ছে। এর প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে আছে। এছাড়া যারা দৃষ্টিশক্তি হারিয়েছে তাদের চোখের আলো ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023