শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

সাবেক সরকার প্রধানসহ সবার বিচার হবে: আইন উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

সাবেক সরকার প্রধানসহ এসব হত্যাকাণ্ডের সাথে যাদের নাম আসবে সবার বিচার হবে বলে স্পষ্ট জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এছাড়া আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে ছাত্র আন্দোলনের সব মামলা প্রত্যাহার করা হবে বলে জানান তিনি।

আজ বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে প্রেস কনফারেন্সে এসব বলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আসিফ নজরুল বলেন, গণ আন্দোলনের জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা এবং হয়রানিমূলক যেসব মামলা হয়েছে সেগুলো প্রত্যাহারের বিষয় সবচেয়ে গুরুত্ব দিয়েছিলাম। কিন্তু পুলিশ মাঠে না থাকায় সেটা হয়নি।

তিনি জানান, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সারাদেশের সব মামলা প্রত্যাহার করা হবে। একইসাথে সাংবাদিক রোজিনা ইসলাম এবং মাহমুদুর রহমানের মামলা আগামীকালকেই উইথড্র করা হবে।

সাবেক সরকার প্রধানসহ এসব হত্যাকাণ্ডের সাথে যাদের নাম আসবে সবার বিচার হবে বলে স্পষ্ট জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা। তিনি বলেন, আসামিরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তাদের বিচার হবে। জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের জন্য পৃথিবীর যে দেশ থেকে বিশেষজ্ঞ আসতে চায় তাদেরকে আসার সুযোগ দেয়া হবে।

উপদেষ্টা বলেন, অ্যাটর্নি জেনারেলের অফিসে সব নিয়োগ দলীয় ভিত্তিতে হয়েছে। সেগুলো ঠিক করার চেষ্টা চলছে। সব বিচার বিভাগের কর্মকর্তার দেশে বিদেশি সব সম্পদের হিসেব আগামী ১০ কর্ম দিবসের মধ্যে দিতে হবে।

আসিফ নজরুল বলেন, জুলাই এর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে হবে। এক্ষেত্রে জাতিসংঘের সহযোগিতা নেয়া হবে।

আইন উপদেষ্টা বলেন, যাদের আদেশে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তাদের মধ্যে যারা সর্বোচ্চ ব্যক্তি ছিল তাদেরকেও এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023