শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

আজ থেকে সারাদেশে প্রাথমিক শিক্ষা কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

আজ বুধবার থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো পুরোদমে চলবে বলে নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সত্যজিৎ রায় দাশ স্বাক্ষরিত একটি চিঠিতে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত ‘শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়’ এবং উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোয় শ্রেণি কার্যক্রম পুরোদমে চালুর নির্দেশনা দেয়া হয়।

একই সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ৩ আগস্ট ক্লাস বন্ধ রাখার নির্দেশনা দিয়ে জারি করা অফিস আদেশের কার্যকারিতা রহিত করা হলো বলে আদেশে উল্লেখ করা হয়।

কোটা সংস্কার আন্দোলনের কারণে প্রায় একমাস প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ছিলো। গেলো ১৭ জুলাই, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

অবশ্য, গত ৬ আগস্ট থেকে স্কুলগুলো খুলে দেয়ার নির্দেশ দেয়া হয়। তবে, শিক্ষার্থীদের উপস্থিতি তেমন ছিলো না। আজ থেকে পুরোদমে শুরু হবে পাঠদান।

প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডা: বিধান রঞ্জন রায়। গত রোববার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর তাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023