শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ: প্রথম দল হিসেবে সেমিফাইনালে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৪ জুন, ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড চলতি বিশ্বকাপেও সেমিফাইনাল নিশ্চিত করেছে। রবিবার (২৩ জুন) যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট কেটেছে বাটলারের দল।

কেনসিংটন ওভালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে মাত্র ১১৫ রানেই অলআউট হয়ে যায় যুক্তরাষ্ট্র। নির্ধারিত ওভারের আগে যুক্তরাষ্ট্রকে অলআউট করার পেছনে মূল ভূমিকা পালন করেন ইংলিশ পেসার ক্রিস জর্ডান। ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিকের দেখা পান এই পেসার।
এদিকে ১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্রের বোলারদের কোন সুযোগই দেননি ইংল্যান্ডের দুই ওপেনার বাটলার ও সল্ট। বিশেষ করে বলতে গেলে ইংলিশ অধিনায়ক বাটলার ইংল্যান্ডকে সেমিতে নেয়ার মূল নায়ক। মাত্র ৩৮ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংস খেলেন তিনি। যেখানে ছিল ৬টি চার এবং ৭টি ছক্কার মার। যুক্তরাষ্ট্রের পেসার হরমিত সিংয়ের এক ওভারে পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন বাটলার।

দুই ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ে ১০ উইকেট ও ৬২ বল হাতে রেখেই জয় পায় ইংল্যান্ড। তাতে সেমিতে যাওয়ার সমীকরণের আগেই জয় তুলে নেয় থ্রি লায়ান্সরা।

ইংল্যান্ড এদিন বোলিংয়েও ছিল দুর্দান্ত। জর্ডান হ্যাটট্রিকের পাশাপাশি ২.৫ ওভারে ১০ রানে নেন ৪ উইকেট। আদিল রশিদ ৪ ওভারে ১৩ রানে ২ উইকেট পেয়েছেন। স্যাম কারানও ২ উইকেট পেয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023