শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

এমপি আনার হত্যা: আজ নেপাল যাচ্ছে ডিবি প্রধান

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ১ জুন, ২০২৪

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এবার ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্তে নেপাল যাচ্ছেন। শনিবার (১ জুন) সকালে একটি ফ্লাইটে ডিবিপ্রধান নেপালের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবেন বলে জানা গেছে।

শুক্রবার (৩১ মে) মধ্যরাতে ডিবির দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তবে, নেপালে ডিবিপ্রধানের সঙ্গে বাহিনীর কে কে যাচ্ছেন বা ডিবির কত সদস্যের দল সেখানে যাচ্ছে, তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।

হঠাৎ করে ডিবির নেপালে যাওয়ার সিদ্ধান্ত কেন, জানতে চাইলে ডিবির তদন্ত সংশ্লিষ্ট এ কর্মকর্তা বলেন, এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন নেপাল হয়ে আমেরিকায় পালিয়েছে বলে তথ্য রয়েছে ডিবির কাছে। তাছাড়া সিয়াম নামে সন্দেহভাজন এক অভিযুক্তও এ মূহুর্তে নেপালে অবস্থান করছেন বলেও খবর এসেছে। এসব বিষয়ে খোঁজ নিতেই নেপাল যাচ্ছেন ডিবিপ্রধান।

এর আগে এমপি আনার হত্যা তদন্তের গুরুত্বপূর্ণ একটি ধাপ শেষ করে গত ৩০ মে দুপুরে কলকাতা থেকে দেশে ফেরে ডিবির প্রতিনিধিদল। খুনের ঘটনাটি কলকাতায় ঘটলেও ঢাকার পুলিশের তৎপরতা এবং তদন্তে দ্রুত সাফল্য পাওয়ায় ঢাকার গোয়েন্দা দল নিয়ে এরই মধ্যে ভারতীয় সংবাদমাধ্যমে ইতিবাচক আলোচনা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023