শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

কাজে নেমেছেন চা শ্রমিকরা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২৮ আগস্ট, ২০২২

মৌলভীবাজারের কিছু কিছু চা বাগানের শ্রমিকরা কাজে নেমেছেন। তবে আজ সাপ্তাহিক ছুটি থাকায় অনেক বাগানেই শ্রমিকরা কাজে নামেননি। রোববার সকাল ৮টা থেকেই ভাড়াউড়াসহ একাংশ চা বাগানে‌ই কাজে নেমেছেন শ্রমিকরা। তবে কাজে নামলেও নতুন ১৭০ টাকা মজুরি ঘোষণার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শ্রমিকদের মধ্যে।

ভাড়াউড়া চা বাগানের শ্রমিক দুলাল হাজরা বলেন, ‘প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা তা-ই মেনে নিয়েছি। আমরা এখন বাগানের জন্য কাজ করব। যদিও ১৭০ টাকায় আমাদের এই সময়ে চলাফেরা কষ্ট হবে। তবে প্রধানমন্ত্রী বলেছেন, তাই আমরা কাজে নেমেছি।’

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, ‘আমরা আগেই বলেছিলাম প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন আমরা তা মেনে নেব। যেহেতু প্রধানমন্ত্রী মালিকদের সঙ্গে বসে মজুরি ১৭০ টাকা নির্ধারণ করেছেন। তাই আমরা আজ থেকেই কাজে নেমেছি।’

ফিনলে চা কোম্পানির জেনারেল ম্যানেজার গোলাম মোহাম্মদ শিবলী বলেন, ‘আমাদের চা বাগানের শ্রমিকরা সবাই কাজে নেমেছেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শ্রমিকরা নতুন মজুরি ১৭০ টাকা পাবেন। এ ছাড়া অন্য সুযোগ-সুবিধা অনুযায়ী তাদের পেছনে বাগানের দৈনিক ৪৫০-৫০০ টাকা খরচ হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023