শিরোনাম :
শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

বগুড়ায় পাল্টাপাল্টি নির্বাচনী কার্যালয় ভাঙচুর, আহত ৫

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নে ফের আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) ইউনিয়নের দাঁড়িয়ান গ্রামে রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন সদর সার্কেল (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার তানভীর হাসান।

এতে উভয় পক্ষের দুইজন ছুরিকাহতসহ পাঁচজন আহত হয়েছেন। আহতরা হলেন- গফুর (৪৮), জিয়া (৪০), রিপন (২৫), ফজলু (৩৫) ও আজিজার (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ৯টায় দাঁড়িয়াল বাজার এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান আলিম উদ্দিনের সর্মথকরা সংগঠনটির বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়নের সাধারণ সম্পাদক বদরুল আলমের নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়। খবর পেয়ে বদরুলের প্রায় দুইশত জন সমর্থকর দেশীয় অস্ত্রসহ সঙ্ঘবদ্ধ হয়ে আলীমুদ্দিনের নির্বাচনী কার্যালয়ে পাল্টা হামলা চালায়। ওই সময় উভয়পক্ষের দুইজন ছুরিকাহতসহ পাঁচজন আহত হন। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান আলিম উদ্দিন জানান, আমি ঘটনার সময় সেখানে ছিলাম না। এজন্য কিছু জানিও না৷

তবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল আলমের সঙ্গে মোবাইলে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

সহকারী পুলিশ সুপার তানভীর হাসান বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023