শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

খালেদা জিয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবো: আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার দুপুরে ২টার দিকে বিএনপিপন্থী জ্যেষ্ঠ আইনজীবীরা আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে দেখা করে স্মারকলিপি দিলে তিনি এ কথা বলেন।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন এবং তাদের দাবিগুলো পরীক্ষা করে দেখবেন বলেও জানিয়েছেন আইনমন্ত্রী।

এসময় বিএনপিপন্থী জ্যেষ্ঠ আইনজীবীরা বলেন, ‘খালেদা জিয়াকে ৪০১ ধারায় বিদেশ পাঠানোর সুযোগ আছে।’

এর উত্তরে আইনমন্ত্রী বলেন, ‘৪০১ ধারা নিয়ে আলোচনায় যেতে চাই না । এখানে শর্তযুক্ত ও শর্তমুক্ত দুটো বিষয়ই লেখা আছে।

মঙ্গলবার বেলা পৌনে দুইটার দিকে আইনজীবীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান।

এর আগে মঙ্গলবার সকালে সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ ১৫ জন আইনজীবীর আইনমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়া বিষয়টি নিশ্চিত করেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

গত রোববার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল আইনমন্ত্রীকে চিঠি দিয়ে সাক্ষাতের আবেদন করেন। তিনি আইনজীবীদের একটি তালিকাও দেন মন্ত্রীকে।

প্রতিনিধি দলে ছিলেন- অ্যাডভোকেট জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান, ফজলুর রহমান, এ জে মোহাম্মদ আলী, তৈমুর আলম খন্দকার, এ এম মাহবুব উদ্দিন খোকন, মাসুদ আহমেদ তালুকদার, বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল, আবেদ রেজা, আব্দুল জব্বার ভূইয়া, গাজী কামরুল ইসলাম সজল, মোহাম্মদ আলী ও ওমর ফারুক ফারুকী।

উল্লেখ্য হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়ার দাবি জানিয়ে আসছেন বিএনপির নেতারা। তবে সরকারের পক্ষ থেকে বারবার খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ নেই বলে জানানো হয়েছে। কারণ তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। বিএনপি নেতারা বলছেন, খালেদা জিয়ার এখন যে অবস্থা তাতে দেশে তার প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023