শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

করোনাভাইরাসে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ২৬৪

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ২২ নভেম্বর, ২০২১

দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা কমলেও বেড়েছে শনাক্ত। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৬৪ জন। শনাক্তের হার ১ দশমিক ৪২ শতাংশ।

সোমবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর সই করা করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে রোববার (২১ নভেম্বর) করোনায় সাতজন মারা গিয়েছিলেন। আর শনাক্ত হয়েছিলেন ১৯৯ জন।

এদিকে এখন পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৪ হাজার ৩৫২ জন। এরমধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯৫৫ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত দুজনই নারী। তাদের বয়স চল্লিশোর্ধ। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের মধ্যে একজন ঢাকা, অপরজন চট্টগ্রাম বিভাগের। গত ২৪ ঘণ্টা মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।

এছাড়া একই সময়ে সরকারি-বেসরকারি ৮৩৬টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৬৯৭টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৮ হাজার ৬১৪ জনের নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়ায় এক কোটি সাত লাখ ৪২ হাজার ৪১১টি।

২০২০ সালের ৮ মার্চ থেকে শনিবার (২১ নভেম্বর) পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ।

এখন পর্যন্ত করোনায় মোট মৃতদের মধ্যে ১৭ হাজার ৮৯৩ জন পুরুষ, আর নারী রয়েছেন ১০ হাজার ৬২ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ৩৩৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৮ হাজার ৫৩৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ।

বিশ্বে অর্ধকোটিরও বেশি প্রাণ কেড়ে নেওয়া করোনাভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর দেশে এ ভাইরাসে প্রথম মৃত্যু ঘটে ওই বছরের ১৮ মার্চ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023