শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

শিক্ষিত বেকার কমাতে পরিবর্তন হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২০ নভেম্বর, ২০২১

শিক্ষিত বেকার কমাতে পরিবর্তন হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম
দেশে শিক্ষিত বেকার কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্ম উপযোগী শিক্ষা প্রদান করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আলোচনা সভায় যোগ দিতে এসে শনিবার (২০ নভেম্বর) সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার মান আরও উন্নত করা, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জন ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আলোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা চাই একজন শিক্ষার্থী অনেক বেশি উপযোগী হয়ে তার কর্মজীবনে প্রবেশ করুক। সেজন্য সরকার কাজ করে যাচ্ছে।

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি আরও বলেন, রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে। এখন সেটি কী অবস্থায় আছে আমি জানি না। ঢাকায় গিয়ে বিষয়টি গুরুত্বসহকারে দেখবো। বেসরকারি অনার্স-মাস্টার্স কলেজগুলোর এমপিও’র ব্যাপারে কথা হচ্ছে। এনটিআরসির মাধ্যমে আগে কিছু নিয়োগ হয়েছিল, সেগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রয়োজন। আরও কিছু এমপিওভুক্ত করেছি। বাকি যারা রয়েছে তাদের বিষয়েও সিদ্ধান্ত হবে। নতুন করে বেসরকারি কলেজে অনার্স কোর্স খোলার বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনও উপস্থিতির হার সন্তোষজনক নয়। উপস্থিতির হার বৃদ্ধিতে সরকার তৎপর রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, রংপুর পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী, মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ অন্য নেতৃবন্দ।

সার্কিট হাউসে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক প্রতিনিধিদের নিয়ে আয়োজিত সভায় যোগ দেয়ার কথা রয়েছে শিক্ষামন্ত্রীর। পরে কারমাইকেল কলেজ পরিদর্শনেরও কথা রয়েছে তার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023