শিরোনাম :
শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

টাইগারদের বোলিং তোপে চাপে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করতে নেমে ১২৭ রান করে বাংলাদেশ। মামুলি এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি পাকিস্তান। দলীয় ১৬ রানে পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হানে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ওয়ি ফাস্ট বোলারের শিকার পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান। শুরুতেই এই ওপেনার বাংলাদেশি বোলারদের উপর চড়াও হওয়ার চেষ্টা করে। কিন্তু মোস্তাফিজ তা হতে দেয়নি। আউট হওয়ার আগে এই ব্যাটার করেন ১১ বলে ১১ রান। এরপর পাকিস্তান শিবিরে আঘাত হানে স্পিড স্টার তাসকিন আহমেদ। এবার তার শিকার পাক অধিনায়ক বাবর আজম। দলীয় ২২ রানে বাবরকে সরাসরি বোল্ড করে প্যাভিলিয়নে পাঠান তাসকিন। আউট হওয়ার আগে এই ব্যাটার করেন ১০ বলে ৮ রান। আর হায়দার আলীকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন স্পিনার শেখ মেহেদী হাসান।

৩ উইকেট হারিয়ে যখন চাপে পড়ে পাকিস্তান। তখন সেই চাপ আরো বাড়ান উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। উইকেটের পিছন থেকে শোয়েব মালিককে রান আউটের ফাঁদে ফেলে সাজঘরে পাঠান সোহান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬ ওভার শেষে ৪ উইকেটে ২৬ রান করেছে পাকিস্তান।

বাংলাদেশ একাদশঃ মোহাম্মদ নাইম, সাইফ হাসান, নজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম, শেখ মাহেদি হাসান, মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশঃ বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, হায়দার আলী, শোয়েব মালিক, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, শাদাব খান, হাসান আলী, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023