শিরোনাম :
শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

জলবায়ু সম্মেলনকে ঘিরে করোনা আক্রান্ত প্রায় ৩০০

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

স্কটল্যান্ডের গ্লাসগোতে সম্প্রতি শেষ হলো জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলন কপ২৬। তবে সম্মেলনে অংশ নিতে গিয়ে, এমনকি সম্মেলনের বাইরে আন্দোলনে অংশ নেওয়া অন্তত তিনশ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

দেশটির স্বাস্থ্যবিষয়ক প্রাথমিক জরিপ বলছে, কপ২৬ সম্মেলনকে ঘিরে ২৯১ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

জি-২০ সম্মেলনের পর গ্লাসগোয় জলবায়ু সম্মেলনেও যোগ দেন দুইশোর বেশি দেশের প্রতিনিধিরা। সেই সঙ্গে উপস্থিতি ছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও বিশেষজ্ঞরা। এ ছাড়া সম্মেলন চলাকালিন একাধিক বিক্ষোভ হয়েছে। এতে অংশ নিয়েছেন বহু মানুষ।

স্কটল্যান্ডের স্বাস্থ্যবিষয়ক সরকারি সংস্থা (পিএইচএস) জানিয়েছে, কপ২৬-এ যোগ দেওয়া প্রতি এক হাজার জনের মধ্যে চার জনের করোনা ধরা পড়েছে। এটা শুধু সম্মেলনের চিত্র। ৯২ জনের নেগেটিভ রিপোর্ট আসলেও হয়তো তারা সংক্রমিত ছিলেন। সম্মেলনের অংশগ্রহণকারীদের করোনা পরীক্ষা করা হয় ‘ল্যাটেরাল ফ্লো ডিভাইস’ বা এলএফডি-র সাহায্যে। বিশেষজ্ঞদের অনুমান, পিসিআর-টেস্টের থেকে হয়তো এটির সংক্রমণ ধরার ক্ষমতা কম। হয়তো উপসর্গহীন বা সদ্য সংক্রমিতদের শরীরে ভাইরাসের উপস্থিতি টের পায়নি এই পরীক্ষাটি।

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিয়ন জানিয়েছেন, সংক্রমণ যাতে আরও না বাড়ে, তাই কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে। তিনি আরও জানান, সম্মেলন শুরুর আগেও সকলের করোনা পরীক্ষা করা হয়েছিল। রিপোর্ট নেগেটিভ দেখেই যোগদানে অনুমতি দেওয়া হয়েছিল। এ ছাড়া, মাস্ক পরা বাধ্যতামূলক ছিল সম্মেলনে।

এদিকে, পিএইচএস বলছে, পরিস্থিতি আরও খতিয়ে দেখা দরকার। ডিসেম্বরের শেষে তদন্ত রিপোর্ট প্রকাশ হবে বলে জানা গেছে।

ইউরোপে করোনার চতুর্থ ঢেউ দ্রুত ছড়াচ্ছে। স্কটল্যান্ডে এক হাজার জনে ১২ জন করে করোনায় আক্রান্ত হচ্ছেন ৬ নভেম্বরের পর থেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023