শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

ঢাকা কলেজের সামনে বাস আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া না নেওয়ায় ঢাকা কলেজের সামনের সড়কে সব বাস আটকে দেওয়া হয়েছে। এসময় কয়েকটি বাস থেকে যাত্রীদের নামিয়ে গলিতে আটকে রেখেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় কলেজের সামনের (মিরপুর রোড) সড়কে চলাচল করা বাস আটকে দেন শিক্ষার্থীরা। পরে হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, এ রুটে প্রতিদিন অনেক শিক্ষার্থী চলাচল করলেও তাদের থেকে হাফ ভাড়া নেওয়া হচ্ছে না। উল্টো বাসচালক ও হেলপাররা শিক্ষার্থীদের সঙ্গে দুর্বব্যবহার করেন। হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে তারা বাস আটকে দিয়ে বিক্ষোভ করছেন।

ঢাকা কলেজের শিক্ষার্থী তামিম বলেন, সরকার হাফ ভাড়া নেওয়ার নির্দেশনা দিলেও বাসচালকরা হাফ ভাড়া নেন না। এজন্য আমরা গাড়ি আটকে রেখেছি। বাস মালিকদের এখানে এসে হাফ ভাড়া নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাস নিয়ে যেতে হবে।

তবে এ বিষয়ে বাস মালিক-শ্রমিকদের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023