শিরোনাম :
শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

জাতিসংঘের সহায়তা সামগ্রী নিয়ে ভাসানচরে দুই জাহাজ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ‘ইউএনএইচসিআর’র সহায়তা সামগ্রী নিয়ে নৌবাহিনীর দুটি জাহাজ নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে।

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে জাহাজ দুটি ভাসানচর পৌঁছায়। এরমধ্যে ‘বানৌজা টুনা’ দুপুর ১২টায় এবং ‘বানৌজা তিমি’ পৌঁছায় ১টার দিকে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) অতিরিক্ত কমিশনার মোয়াজ্জেম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাহাজ দুটিতে ১৩৭ দশমিক ২৮ মেট্রিক টন ওজনের বিভিন্ন ধরনের সামগ্রী ছিল। ভাসানচরে আনার পর সামগ্রীগুলো বিডিআরসিএসের তত্ত্বাবধানে ওয়্যারহাউজে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ইউএনএইচসিআরের দেওয়া ১১ ধরণের সামগ্রীর মধ্যে রয়েছে- স্লিপিং ম্যাট, কম্বল, প্লাস্টিক ত্রিপল, বালতি, সোলার ল্যাম্প, কিচেন সেট, ফিমেইল হাইজিন কিট, সাবান ও জুট ব্যাগ।

এর আগে, গত ৯ অক্টোবর ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্ত হতে সমঝোতা স্মারক সই করে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। সমঝোতার পর এবারের সহায়তা সামগ্রী পৌঁছানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করলো ইউএনএইচসিআর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023