শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

হেরে পর্তুগালের বিশ্বকাপ অনিশ্চিত, হতাশায় কাঁদলেন রোনাল্ডো

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

ড্র করলেই মিলবে বিশ্বকাপের টিকেট-এমন সহজ সমীকরণ নিয়ে মাঠে নেমেও সমর্থকদের হতাশ করল পর্তুগাল।

শেষ মুহূর্তের গোলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের কাঁদিয়ে কাতার বিশ্বকাপের টিকিট কাটল সার্বিয়া।

লিসবনে রোববার রাতে ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ‘এ’ গ্রুপের ম্যাচে নাটকীয় জয় পেয়েছে ড্রাগন স্টকোভিচের দল।

প্রথমে পিছিয়ে থেকেও সমতায় ফেরে সার্বিয়া। এরপর শেষ মুহূর্তে পর্তুগালের জালে বল জড়িয়ে দিয়ে ২-১ গোলে জয় নিশ্চিত করে দলটি।

আট ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে সার্বিয়া সরাসরি ২০২২ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। হতাশায় মুষড়ে পড়লেও পর্তুগালের আশা এখনই জিইয়ে আছে।

কাতার বিশ্বকাপে ঠাঁই পেতে তাদের পার হতে হবে প্লে-অফের কঠিন বৈতরণী।

রোববারের ম্যাচে ঘরের মাঠে পর্তুগালের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছিলেন একেবারেই ম্লান। নিজের ছায়া থেকে বের হতে পারেননি।

যদিও শুরুতে রেনাতো সানচেসের গোলে লিড নেয় পর্তুগিজরা।

ম্যাচ শুরুর মাত্র ২ মিনিটে ডি-বক্সের বাইরে ফাঁকায় বল পেয়ে বের্নার্দো সিলভা পাস দেন রেনাতো সানচেসকে। সুযোগ হাতছাড়া করেননি সানচেস। ডি-বক্সে ঢুকে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন লিলের এই মিডফিল্ডার।

১৩তম মিনিটে সমতায় ফিরতে পারত সার্বিয়া। কিন্তু স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচের শট দূরের পোস্টে লাগে।

পরের মিনিটে সুযোগ পান রোনাল্ডো। তার দূরপাল্লার শট ঠেকিয়ে দেন সার্বিয় গোলরক্ষক। এর কিছু পর তার ফ্রি-কিক ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়।

৩৩তম মিনিটে পর্তুগিজ গোলরক্ষক রুই পাত্রিসিওর অন্যমনস্কতায় সমতা ফেরে সার্বিয়া। দুসান তাদিচের শট দানিলো পেরেইরার গায়ে লেগে পাত্রিসিওর হাত ছুঁয়ে গোললাইন পেরিয়ে যায়।

১-১ সমতায় প্রথমার্ধ শেষ করে দুই দল। দ্বিতীয়ার্ধে নেমে অনেকটা রক্ষণাত্মক হয়ে যায় সার্বিয়া।

তবে শেষ দিকে পর্তুগিজ শিবিরে হানা দেয় তারা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে রোনাল্ডোদের স্বপ্ন ভেঙে চূরমার করে দেন দ্বিতীয়ার্ধে বদলি নামা স্ট্রাইকার আলেক্সান্দার মিত্রোভিচ।

সতীর্থের ক্রসে দূরের পোস্টে হেডেই জয়সূচক গোলটি করেন তিনি। হতাশায় মাঠেই বসে পড়েন রোনাল্ডোরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023