শিরোনাম :
শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

কুমিল্লায় দুই প্রার্থীর সমর্থকদের টেঁটা নিয়ে সংঘর্ষ, আহত ১০

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

কুমিল্লার মেঘনা উপজেলার চালিয়াভাঙ্গা ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী আবদুল লতিফ ও বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী হুমায়ুন কবিরের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের লোকজন টেঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। ভোটগ্রহণ চলাকালে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চালিয়াভাঙ্গা ইউনিয়নের রামপ্রসাদেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত দশজন নেতাকর্মী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ জানান, সকাল সাড়ে ৮টার ওই ঘটনায় আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিলো। খবর পেয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023